‘মা’ ডাক শোনার অপেক্ষায় নায়িকা পরীমণি!

thai foods

খাসখবর বিনোদন ডেস্কঃ ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণি ‘মা’ ডাক শোনার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছেন। তিনি এখন অন্তঃসত্ত্বা। ঘনিয়ে আসছে তার মা হওয়ার সময়। মাতৃত্বের স্বাদ নেওয়ার জন্য যেন মুখিয়ে আছেন সুদর্শনা, সাহসী এই নারী। আর এই সময়টা যে তিনি বেশ উপভোগ করছেন তা স্পষ্টই বোঝা যায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে। এরইমধ্যে একাধিকবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে ভক্তদের ভালোবাসায় ভেসেছেন নায়িকা।

thai foods

অন্তঃসত্ত্বা হওয়ার পর ২৭ সপ্তাহ পার করছেন পরীমনি। আর হয়তো ১০-১২ সপ্তাহ পরেই সন্তান পৃথিবীতে আসতে পারে। অভিনেত্রী পরীমণি বলেন, ‘ডাক্তার এখনো নির্দিষ্ট সময় দেননি। আশা করছি আগামী ১০ কী ১২ সপ্তাহে পরই আমার সন্তান পৃথিবীতে আসবে। সেভাবেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি।’

আজ বুধবার (৮ জুন) সন্ধ্যায় বেবি বাম্পের নতুন ছবি প্রকাশ করেছেন পরী। যেখানে তার সঙ্গে রয়েছেন স্বামী চিত্রনায়ক শরীফুল রাজও। ছবিতে দেখা যাচ্ছে সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে রাজের কোলে হেলান দিয়ে শুয়ে আছেন পরী। তার চোখ দুটি বন্ধ। মুখটি মায়াময়। দুহাত দিয়ে আলতে করে ধরে পরশ বুলাচ্ছেন নিজের বেবি বাম্পে। ছবিটি যেন সবুজ প্রকৃতির সঙ্গে মিলেমিলে একাকার।

ছবিটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আমি এত এত বার লিখতে চেয়েছি কিছু …পারছি কই আর! লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই এক মনে চেয়ে থাকি। কি যে মায়া! এমন মায়ার মুহূর্তরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া।’

এর আগে গত ৮ মে ফেসবুকে বেবি বাম্পের ছবি আপলোড করেন পরী। যেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন তিনি। অনাবৃত বেবি বাম্পে হাত দিয়ে রেখেছেন। আর পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি পরীমণি জানান, তিনি অন্তঃসত্ত্বা। সঙ্গে এ-ও জানান, তিনি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন তারা। এরপর চলতি বছরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে গাঁটছড়া বাঁধেন।

খখ/মো মি

আগে“পদ্মা সেতু আমাদের আত্মবিশ্বাস তৈরি করেছে”-প্রধানমন্ত্রী
পরেবিশ্বকাপ ফুটবলের সোনায় মোড়া ট্রফি প্রথমবার এলো বাংলাদেশে!