করোনায় ১দিনে মৃত্যু ৩, শনাক্ত ১২৮০

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ দেশে আবারও করোনা ভাইরাস মাথা চড়া দিয়ে উঠেছে। বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়নি। এই সময়ে ১ হাজার ২৮০ জনের করোনা শনাক্ত হয়।

thai foods

শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে ১৫ দশমিক ০৭ শতাংশ হয়েছে।

এ নিয়ে দেশে এই পর্যন্ত ১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩৮ জন। একদিনে সুস্থ হয়েছেন ১০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগে“পদ্মা সেতু শুধু একটি সেতুই নয়, এটা আমাদের মর্যাদা ও সক্ষমতার প্রতীক”- প্রধানমন্ত্রী
পরেবন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জনে