করোনায় ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু, শনাক্ত ২২৮৫

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ২৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

thai foods

সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের দিন রবিবার দেশে ১ হাজার ৯০২ জনের শরীরে করোনা শনাক্ত ও ২ জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৮৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৭৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগেপদ্মা সেতু হয়ে সড়কপথে টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরে“আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ উৎপাদনের উপকরণগুলোর দাম বেড়ে গেছে”-প্রধানমন্ত্রী