করোনায় ১দিনে ২ জনের মৃত্যু, শনাক্ত ৮১৪

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ২০০ জনে দাঁড়িয়েছে।

thai foods

সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষায় ৮১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রবিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগেরদিন করোনায় তিনজনের মৃত্যু ও ৯৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৪৭ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯ জন। দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৯ হাজার ৮৫৪ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৩ হাজার ২১৩ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগে“স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ঈদ আনন্দকে বিষাদে পরিনত না করে সেদিকে নজর দিতে হবে”-ওবায়দুল কাদের
পরে“ঈদের দিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি নেতারা ঘৃণ্য, পরশ্রীকাতর রাজনীতির পরিচয় দিয়েছে”-ওবায়দুল কাদের