ঈদুল আজহায় দেশে ১ কোটি পশু কোরবানি

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ পবিত্র ঈদুল আজহায় দেশে প্রায় এক কোটি পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

thai foods

আজ সোমবার (১১ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে কোরবানীকৃত গবাদি পশুর সংখ্যা ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি। এর মধ্যে ছিল গরু, ছাগল, ভেড়া ও উট।

ঈদের আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, এবার কোরবানির জন্য এক কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি পশু প্রস্তুত করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, গত বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল এক কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি।

খখ/মো মি

আগে“ঈদের দিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি নেতারা ঘৃণ্য, পরশ্রীকাতর রাজনীতির পরিচয় দিয়েছে”-ওবায়দুল কাদের
পরেকরোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫২১