খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পৃথক অভিযান চালিয়ে ২৯০০ পিস ইয়াবাসহ ৩ ব্যক্তিকে
গ্রেফতার করেছে।
এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন,যুবসমাজকে ধ্বংসকারী মাদকের সাথে কোনো আপোষ নাই। চন্দনাইশে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। টিম চন্দনাইশ অভিযান চালিয়ে মাদকসহ কারবারিদের গ্রেফতার করছে। পৃথক অভিযান চালিয়ে ২৯০০ পিস ইয়াবা উদ্ধার ও ৩ কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই চন্দনাইশ পৌর সভার উত্তর গাছবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের অফিসের সামনে রাস্তায় অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় কক্সবাজারের টেকনাফস্থ রোহিঙ্গা ক্যাম্পের দুই বাসিন্দাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো – আলী খালি ২৫ নং ক্যাম্পের ব্লক ডি -৭ এর ইমান হোসাইনের ছেলে মোহাম্মদ ফয়েজ প্রকাশ মুন্না (১৯)। আলী খালি ২৫ নং ক্যাম্পের ব্লক ডি-৬ এর ইমান হোসাইনের ছেলে মো. ইলিয়াস(২১)।
এ অভিযানটি পরিচালনা করেন এস আই মো. ইখতিয়ার হোসেন।
গত ২১ জুলাই চন্দনাইশ পৌর সভার উত্তর গাছবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের অফিসের সামনে রাস্তায় অভিযান চালিয়ে
১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার থানাধীন খাকন্দা ইউনিয়নের আতাউর রহমান ভূইয়ার ছেলে মো.মোমেন ভূইয়া(২৭) কে গ্রেফতার করা হয়। এ অভিযানের নেতৃত্বে ছিলেন এস আই মো. নুরুল ইসলাম।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি


