করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৩৪৯ জন। গতকাল শনাক্ত ছিল ৩৫৫ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ২৮৮ জন এবং শনাক্ত ২০ লাখ ৪ হাজার ৮৯২ জন।

thai foods

শনিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১১৮ নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৭৬৩ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৪১ হাজার ৫৪২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ১১৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ২৫৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ২ হাজার ৯১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৬ দশমিক ৬৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৩ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৮৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ২ জন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে ২ জন চট্টগ্রামে ও ১ জন সিলেটে অবস্থান করছিলেন।

খখ/মো মি

আগে৭ মাসে রেলপথে ১০৫২টি দুর্ঘটনা; নিহত ১৭৮ জন, আহত ১১৭০
পরেঢাকার মঞ্চে আলো ছড়ালেন শিল্পা শেঠি