পুলিশ সুপার পদমর্যাদার ৫০ জন কর্মকর্তাকে পদায়ন ও বদলি

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ পুলিশ সুপার পদমর্যাদার ৫০ জন কর্মকর্তাকে পদায়ন ও বদলি করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত দুইটি পৃথক প্রজ্ঞাপনে এ পদায়ন ও বদলি করা হয়।

thai foods

দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব দিয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের ইতিহাসে একসঙ্গে ৪০ জেলার নতুন এসপি নিয়োগের ঘটনা এবারই প্রথম।

বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। এসব জেলার আগের এসপিদের নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।

পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুনসীকে পাবনায়, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে চট্টগ্রাম, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে নারায়ণগঞ্জ, ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে সিলেট, জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞাকে ময়মনসিংহ, ডিএমপির ডিসি সাইফুল হককে শরীয়তপুরে এসপি করা হয়েছে।

খুলনার মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ এহসান শাহকে সুনামগঞ্জ, লালমনিরহাটের কমান্ড্যান্ট মো. মাহফুজ্জামান আশরাফকে লক্ষ্মীপুর, ডিএমপির ডিসি মোহাম্মদ আশিকুর রহমানকে ঝিনাইদহ, পুলিশ সদরদপ্তরের এআইজি সাদিরা খাতুনকে নড়াইলে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি আব্দুল্লাহ আল মামুনকে চুয়াডাঙ্গায়, পুলিশ সদরদপ্তরের এআইজি মো. আরিফুর রহমান মন্ডলকে সিরাজগঞ্জ, এসবির মনিরুজ্জামানকে সাতক্ষীরা, ডিএমপির ডিসি শাহ ইফতেখার আহমেদকে দিনাজপুরের এসপি করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের এআইজি মীর আবু তৌহিদকে রাঙামাটি, পুলিশ টেলিকমের মোহাম্মদ সাইফুল ইসলামকে লালমনিরহাট, এসবির মুহাম্মদ রাশিদুল হককে নওগাঁ, ডিএমপির ডিসি মো. মাহফুজুল ইসলামকে কক্সবাজার, এসবির মো. ফয়েজ আহমেদকে নেত্রকোণা, ডিএমপির ডিসি ওয়াহিদুল ইসলামকে বরিশালের পুলিশ সুপার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার আব্দুল মান্নানকে কুমিল্লায়, মো. শফিকুল আলমকে গাজীপুর, সাইদুল ইসলামকে পটুয়াখালী ও আসাদুজ্জামানকে ঢাকা জেলায়। পুলিশ অধিদপ্তর থেকে মোহাম্মাদ মাহফুজুর রহমান আল মামুনকে মুন্সীগঞ্জ, মো. কামরুজ্জামানকে শেরপুর, মোহাম্মদ রাসেল শেখকে কিশোরগঞ্জ, মো. মাসুদ আলমকে মাদারীপুর। গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ নূরে আলমকে জয়পুরহাট ও জাকির হোসেনকে ফেনী। কক্সবাজার এপিবিএন-১৬ এর অধিনায়ক তারিকুল ইসলামকে বান্দরবান ও এপিবিএন-১৪ এর অধিনায়ক নাইমুল হককে খাগড়াছড়ি। ঢাকা বিশেষ শাখার (এসবি) আবদুল ছালামকে বরগুনা, দিনাজপুর পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. শাহজাহানকে ফরিদপুর, র‌্যাবের উপ-পরিচালক আল আসাদ মো. মাহফুজুল ইসলামকে কুড়িগ্রাম।

এছাড়া পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস্ শাখার অতিরিক্ত পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাকে পঞ্চগড়, ইন্ডাস্ট্রিয়াল ইউনিটের মো. মশিউদ্দৌলা রেজাকে মাগুরা, চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে ঝালকাঠি, নারাণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নীলফামারী ও শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের মো. সাইফুর রহমানকে নাটোরের জেলা পুলিশ সুপার করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের ৪০ জন পুলিশ সুপার (এসপি) বদলির পর আরও ১০ জনকে বদলির আদেশ দেওয়া হয়েছে। এ ১০ জন বিভিন্ন জেলার এসপি পদে কর্মরত ছিলেন। তাদের জেলার দায়িত্ব থেকে সরিয়ে নতুন দপ্তরের দায়িত্বে দেওয়া হয়েছে।

সেই ১০ জেলা হচ্ছে- মাগুরা, শেরপুর, বরগুনা, সাতক্ষীরা, ঝালকাঠি, বান্দরবান, পঞ্চগড়, খাগড়াছড়ি, চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ।

পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে মো. জহিরুল ইসলামকে মাগুরা পুলিশ সুপার থেকে ঢাকা পুলিশ অধিদপ্তরে মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে, মো. হাসান নাহিদ চৌধুরীকে শেরপুর জেলা পুলিশ সুপার থেকে সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সে পুলিশ সুপার পদে, মুহম্মদ জাহাঙ্গীর মল্লিককে বরগুনা জেলা পুলিশ সুপার থেকে রাজশাহীর রেঞ্জ রিজার্ভ ফোর্সে পুলিশ সুপার পদে, মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে পিপিএম (বার) সাতক্ষীরা জেলা পুলিশ সুপার থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে, ফাতিহা ইয়াসমিনকে ঝালকাঠি জেলার পুলিশ সুপার থেকে ঢাকার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার পদে, জেরিন আখতারকে বিপিএম (সেবা) বান্দরবান জেলার পুলিশ সুপার থেকে ঢাকার বিশেষ শাখাতে (এসবি) পুলিশ সুপার পদে, মোহাম্মদ ইউসুফ আলীকে বিপিএম (সেবা) পঞ্চগড় জেলার পুলিশ সুপার থেকে ঢাকার বিশেষ শাখাতে (এসবি) পুলিশ সুপার পদে, মোহাম্মদ আবদুল আজিজকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার থেকে ঢাকা পুলিশ অধিদপ্তরে সহকারী পুলিশ মহাপরিদর্শক পদে, মো. জাহিদুল ইসলামকে বিপিএম (সেবা) চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার পদ থেকে ঢাকার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার পদে, আব্দুল মোমেনকে বিপিএম (সেবা) মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার পদ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

এর আগে বুধবার সকালে পৃথক এক প্রজ্ঞাপনে ৪০ জেলায় নতুন এসপি দেওয়া হয়। সেই ৪০ জেলা হচ্ছে পাবনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, শরীয়তপুর, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর, রাঙামাটি, লালমনিরহাট, নওগাঁ, কক্সবাজার, নেত্রকোনা, বরিশাল, কুমিল্লা, গাজীপুর, পটুয়াখালী, মুন্সীগঞ্জ, শেরপুর, জয়পুরহাট, ফেনী, ঢাকা, বান্দরবান, বরগুলা, ফরিদপুর, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, মাদারীপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, মাগুরা, ঝালকাঠি, নীলফামারী, নাটোর।

খখ/মো মি

আগে৪০ মি‌নিটের জন্য চট্টগ্রাম বিমানবন্দ‌রে পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো
পরেসাবেক গণপরিষদ সদস্য এম আবু ছালেহ আর নেই