শপথ নিলেন বাঁশখালীর ১৩টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১৩টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

thai foods

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১২টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের শপথ গ্রহণ করানো হয়।

জানা গেছে, নবম ধাপে উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানোর পর তাদের উদ্দেশ্যে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটিয়ে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে জনসেবায় নিয়োজিত থাকতে হবে। যার যার এলাকায় ট্যাক্স নির্ধারণ করে ট্যাক্স আদায়ে গুরুত্ব দেওয়াসহ জন্মমৃত্যু নিবন্ধন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে নিজ নিজ এলাকার চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ার প্রত্যয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পগুলো আন্তরিকতরার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। তৃণমূলের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনায় যেকোনো পরামর্শ ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে সব সময় চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান।

নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, পুকুরিয়া ইউনিয়নের মো. আসহাব উদ্দীন,(স্বতন্ত্র)-বিএনপি; সাধনপুর ইউনিয়নের মো.সালাউদ্দীন কামাল (স্বতন্ত্র)-আওয়ামী লীগ; খানখানাবাদ ইউনিয়নের মো. জসিম হায়দার (নৌকা), বাহারছড়া ইউনিয়নের মো. তাজুল ইসলাম (নৌকা), কালীপুর ইউনিয়নের মো. শাহাদত আলম (নৌকা), বৈলছড়ি ইউনিয়নের মো. কফিল উদ্দীন (নৌকা), কাথারিয়া ইউনিয়নের মো. ইবনে আমীন (নৌকা), সরল ইউনিয়নের
মো. রশিদ আহমদ (নৌকা), শীলকূপ ইউনিয়নের মো. কায়েস ছরোয়ার সুমন (নৌকা), গন্ডামারা ইউনিয়নের মো. লিয়াকত আলী (স্বতন্ত্র)-বিএনপি; পুইছড়ি ইউনিয়নের মো. তারেকুর রহমান (স্বতন্ত্র),আওয়ামী লীগ; ছনুয়া ইউনিয়নের
মো. হারুনর রশিদ (স্বতন্ত্র)-আওয়ামী লীগ; সেখেরখীল ইউনিয়নের মো. মোরশেদুল ইসলাম (স্বতন্ত্র)-জামায়াত;।

খখ/মো মি

আগেআজ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী
পরে“শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, তারুণ্যের রোল মডেল”-প্রধানমন্ত্রী