খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ সিএমপির ডবলমুরিং থানা পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া মালামাল। একটি ছিনতাই ঘটনার ৩ ঘন্টার মধ্যে ‘টিম ডবলমুরিং’ এই সফল অভিযান পরিচালনা করে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (৪ আগস্ট) একটি ছিনতাইয়ের ঘটনার ৩ ঘন্টার মধ্যে ‘টিম ডবলমুরিং’ বন্দর থানাধীন কলসীদিঘীর পাড়সহ থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারিকে গ্রেফতার করে।
৪ ছিনতাইকারির কাছ থেকে উদ্ধারকৃত
আলামতের মধ্যে ছোরা, হাতুড়ি, নগদ অর্থ, ও হ্যান্ড ব্যাগ ছিল। হ্যান্ড ব্যাগের মধ্যে বাদীর ছিনতাই হওয়া মালামাল ছিল।
গ্রেফতারকৃতরা হলো, আহমদ (৫০), মো. ফারুক (৩৬), মো. হোসেন (২১), ও মো. আসিফ (২০)। আসামিদের বর্তমান ঠিকানা বন্দর ও পতেংগা থানাধীন।
এবিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, একটি ছিনতাই ঘটনার অভিযোগের ভিত্তিতে ‘টিম ডবলমুরিং’ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার ও ৪ জন সংঘবদ্ধ ছিনতাইকারিকে করে। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এব্যাপারে ডবলমুরিং থানার অপারেশন অফিসার নিপু বিশ্বাস বলেন, গ্রেফতার হওয়া ৪ ছিনতাইকারির মধ্যে আহমদ ও ফারুকের স্থায়ী ঠিকানা ডবলমুরিং থানা এলাকায়, আর হোসেনের কুমিল্লায়, আসিফের বরগুনায়। কিন্তু তারা বসবাস করেন বন্দর ও পতেংগা এলাকায়। আসামি দের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি


