পরীমণি-রাজ’র জীবন জুড়ে এসেছে ‘রাজ্য’

thai foods

খাসখবর বিনোদন ডেস্কঃ চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ’র জীবন জুড়ে এসেছে ‘রাজ্য‘। তাদের নবজাতক পুত্র সন্তান ‘রাজ্য’। এতে করে মা-বাবা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ।

thai foods

১০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাদের পুত্র সন্তান হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শরিফুল রাজ। সন্তানসহ পরীমণি সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।

জন্মের পরই ভক্তমহলে তাদের সন্তানের নাম জানার আগ্রহের শেষ নেই।
নিজের অনাগত সন্তানের নাম চলতি জানুয়ারিতেই ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি।

সে সময় পরীমণি বলেছিলেন, পুত্র সন্তান হলে নাম হবে ‘রাজ্য’ এবং কন্যা হলে নাম রাখবেন ‘রাণী’। সে অনুযায়ী ধারণা করা হচ্ছে তাদের ছেলের নাম হবে ‘রাজ্য’।

বাবা হওয়ার খবর জানিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে রাজ বলেন, বাবা হয়েছি। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। এই মুহুর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে।

রাজ বলেন, ‘শেষ ক’টা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।’

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

খখ/মো মি

আগে“তেলের দাম বাড়লে গরিব মানুষের ওপর স্বাভাবিকভাবেই প্রভাব পড়ে”-অর্থমন্ত্রী
পরেবেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব