নৌবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ১ লক্ষ টাকাসহ যুবক গ্রেফতার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ নৌবাহিনীর সাব ল্যাফটেন্যান্ট কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে নগদ ১ লক্ষ টাকা সহ খুলশী থানা পুলিশ গ্রেফতার করেছে।

thai foods

গ্রেফতার হওয়া যুবকের নাম মো. নূর মোহাম্মদ সাহেদ (২১)। সে ফেনী জেলার ফেনী সদর থানাধীন ১নং শর্শদি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুর নবী ও সাহেদা বেগমের সন্তান।

শুক্রবার (১২ আগস্ট) ভোরে নগরীর হালিশহর থানাধীন হালিশহর হাউজিং এস্টেট গোলন্দাজ রোডস্থ আর্টিলারি সেন্টার ব্রিজের সামনে আহসান মঞ্জিল থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি জানান, নৌবাহিনীর সাব ল্যাফটেন্যান্ট কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. নূর মোহাম্মদ সাহেদকে গ্রেফতার করা হয়েছে। তার বাসা থেকে নগদ ১ লক্ষ টাকাসহ প্রতারণার কাজে ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।

এ সময় তার বাসা থেকে নৌবাহিনীর
(নেভির) ১টি (সাব-লেফটেন্যান্ট) ইউনিফর্ম, ১টি ক্যাপ, ১টি বেল্ট, ১টি ব্যাগ, ২টি অক্সফোর্ড জুতা, ২টি বুট জুতা, ৫টি নেমপ্লেট, ২টি মোবাইল, ২টি র‌্যাংক বেজ, ২টি রেড বেজ, বাদীর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের আত্মসাৎকৃত ১৩ লক্ষ ২০ হাজার টাকার ১টি চেক, ১টি ট্রেড লাইসেন্স, ১টি টিন সার্টিফিকেট, নগদ এক লক্ষ টাকা, ইসলামী ব্যাংক লিমিটেডের ১টি ভিসা কার্ড, ১টি এনআইডি কার্ড ও ১টি গাড়ি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে খুলশী থানার অপারেশন অফিসার এসআই মো.জুবায়ের মৃধা জানান, নৌবাহিনীর সাব ল্যাফটেন্যান্ট কর্মকর্তা পরিচয় দেয়া প্রতারক মো. নূর মোহাম্মদ সাহেদ জাকির হোসেন রোড়স্থ ইস্পাহানি ১নং গেইট এলাকার সামিয়া এন্টারপ্রাইজ ও ওয়াফাসা মটরস’র মালিকের সাথে নৌবাহিনীর কর্মকর্তা পরিচয়ে ক্রেতা সেজে সখ্যতা গড়ে তুলে। পরে সুকৌশলে প্রতারণার আশ্রয় নেয়।
সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর সাহেদকে আদালতে পাঠানো হয়েছে।

খখ/মো মি

আগে“মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান গণপাঠাগার কার্যক্রম অনুকরণীয় ও অনুস্মরণীয় হতে পারে”-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
পরেব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলা