চকবাজার থানার নতুন ওসি মঞ্জুর কাদের মজুমদার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব নিয়েছেন ইন্সপেক্টর মো. মঞ্জুর কাদের মজুমদার।

thai foods

গতকাল ১৩ আগস্ট (শনিবার) রাতে চকবাজার থানা থেকে বায়েজিদ বোস্তামী থানায় ওসি হিসেবে পদায়ন হওয়া ইন্সপেক্টর মো. ফেরদৌস জাহানের কাছ থেকে তিনি দায়িত্বভার বুঝে নেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই দুই ইন্সপেক্টরকে ওসি হিসাবে বদলী করা হয়।

আদেশে বলা হয়, ডিবি বন্দর বিভাগের ইন্সপেক্টর মনজুর কাদের মজুমদারকে চকবাজার থানার ওসি এবং চকবাজার থানার ওসি ফেরদৌস জাহানকে বায়েজিদ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও একই আদেশে রাউজান থানার সাবেক ওসি কেপায়েত উল্লাহকে ডিবি বন্দরে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

খখ/মো মি

আগেকলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের মরদেহ উদ্ধার, স্বামী আটক
পরে১৫ আগস্ট জাতীয় শোক দিবস আজ