মা হচ্ছেন বিপাশা বসু

thai foods

খাসখবর বিনোদন ডেস্কঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মা হচ্ছেন বলিউড তারকা বিপাশা বসু। দুটি ছবি প্রকাশ করে এই সুসংবাদ দিয়েছেন অভিনেত্রী খোদ নিজেই।

thai foods

ফলে প্রথমবারের মতো সন্তানের বাবা-মা হতে চলেছে করণ সিং গ্রোভার ও বিপাশা বসু দম্পতি। যদিও এতদিন এ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দু’জনেই। তবে সপ্তাহের শুরুতেই সুখবর শোনালেন তারা। ফলে ৪৩ বছর বয়সে মাতৃত্বের পরশ পেতে চলেছেন বিপাশা।

এদিকে ছবিগুলোতে দেখা যায়, সাদা শার্টের আড়ালে উঁকি দিচ্ছে বিপাশার স্ফীতোদর। সেখানে পরম যত্নে হাত দিয়ে আগলে হবু বাবা করণ।

অপর ছবিতে বিপাশার পেটে এঁকে দিচ্ছেন চুম্বন। ছবিগুলো শেয়ার করে বিপাশা লেখেন, ‘নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। প্রথমে যে যার নিজের জীবন শুরু করি একা, সেই চলার পথে একে অপরের সঙ্গে দেখা। সেই শুরু এক থেকে দুইয়ের পথ চলা। আমাদের এই ভালোবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরও এক নাম। আশীর্বাদ করুন আমাদের।’

সঙ্গে সঙ্গেই বয়ে যায় শুভেচ্ছার বন্যা। তাদের শুভকামনা জানিয়েছেন সোনম কাপুর, আলিয়া ভাটসহ অনেকে।

২০১৫ সালে হরর ফিল্ম ‘অ্যালোন’র সেটে বিপাশা-করণ একে অপরের প্রেমে পড়েন। এরপর ২০১৬ সালে করেন বিয়ে। মাঝে মধ্যেই দুজন সোশাল মিডিয়ায় নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নিয়েছেন। অন্যদিকে, বহুদিন ধরে ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন অভিনেত্রী। এ কারণেই রটে, তিনি মা হতে চলেছেন। অবশেষে সেটাই সত্য হলো।

খখ/মো মি

আগেঅলৌকিকভাবে বেঁচে যাওয়া নবদম্পতি হৃদয় ও দিয়া মনি বাসায় ফিরেছেন
পরেপটিয়ার শামসুল আলম মাস্টারের ছেলে খুন করলো তার মাকে