রাজ-পরীর ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য’র আকিকা!

thai foods

খাসখবর বিনোদন ডেস্কঃ ঢালিউডের আলোচিত রোমান্টিক দম্পতি রাজ-পরীর ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য’র আকিকা দেওয়া হয়েছে।

thai foods

চিকিৎসকের পরামর্শে টানা ৫ দিন হাসপাতালে থেকে গত সোমবার (১৫ আগস্ট) বিকেলে বাসায় ফিরেন ছেলে রাজ্যকে নিয়ে। বুধবার (১৭ আগস্ট) দুটি ছাগল জবাই করে ছেলের আকিকা সম্পন্ন করেন রাজ-পরী।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন রাজ্যের নানী অর্থাৎ নির্মাতা চয়নিকা চৌধুরী। গুণী এই নির্মাতাকে ‘মা’ বলেই সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমণি।

রাজ্যের বাবা-মায়ের সঙ্গে তোলা বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘অনেক কথা মুখ দিয়ে বলতে হয় না। কারণ, এর গভীরতা বলে বোঝানো যায় না। তা শুধুই অনুভবের ব্যাপার। পরীমণি ও শরিফুল রাজের এর রাজপুত্র রাজ্যের আকিকা হলো। সকালে দুটি খাসি জবাই করা হলো সঙ্গে মিলাদের ব্যবস্থা ছিল। ছোট্ট পরিসরে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো। অনেক আনন্দ পেলাম। রান্না ভীষণ ভালো ছিল।’

নাতি রাজ্যের উদ্দেশে নানী চয়নিকা চৌধুরীর বার্তা, ‘অনেক অনেক আশীর্বাদ রাজ্য তোমার জন্য। মায়ের মত সাহসী আর সুন্দর মনের মানুষ হও, নিরাপদে থেকো। আর বাবার মত সাহসী প্রেমিক ও কেয়ারিং হও। এই প্রার্থনা। নানীমাকে কিন্তু ভুলে যেও না! হুম! আদর আদর আদর।’

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

খখ/মো মি

আগে“বাংলাদেশে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী জিয়া ও তার দল”-ড. হাছান মাহমুদ
পরে“কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে”- রাষ্ট্রপতি