“কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে”- রাষ্ট্রপতি

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ধর্মীয় বা জাতিগত ভেদাভেদের অজুহাত তুলে কেউ যাতে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ ক্ষুণ্ন করতে না পারে, সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

thai foods

জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ কালে তিনি এ কথা বলেন।

হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছ‌েদ্য অংশ।
সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানুষের কল্যাণ। আদিকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মীয় উৎসব সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে।

সমাজের দরিদ্র জনগোষ্ঠী যাতে জন্মাষ্টমীর উৎসবে শামিল হতে পারে সেজন্য রাষ্ট্রপতি সকলের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আবদুল হামিদ বলেন, করোনা মহামারি ও বিশ্বব্যাপী বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদানের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রতিনিধিদলে ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং সংসদ সদস্য ড. বীরেন শিকদার, মনোরঞ্জন শীল গোপাল ও পংকজ দেবনাথ।

অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

খখ/মো মি

আগেরাজ-পরীর ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য’র আকিকা!
পরে“আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে”-পররাষ্ট্রমন্ত্রী