চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। গত ৯ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

thai foods

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ‘টিম চন্দনাইশ’ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ আগস্ট ভোর ৪টায় চন্দনাইশ থানার উত্তর গাছবাড়িয়া সড়কে অভিযান চালিয়ে ৬ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ‘টিম চন্দনাইশ’। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সুকৌশলে লাগেজে পরিবহনের সময় বাসযাত্রী আসামি আওলাদ হোসেন কোতোয়াল (৪০)কে গ্রেফতার করা হয়। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার টুঙ্গীবাড়ী থানায়। বর্তমানে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায়।

জানা গেছে, গত ১৫ আগস্ট সকাল ৯টা ১৫ মিনিটে পৌরসভার বদুর পাড়া ১নং ওয়ার্ডের সড়ক ভবনের সামনে ‘টিম চন্দনাইশ’ অভিযান চালিয়ে ১১ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

চন্দনাইশ থানার অপারেশন অফিসার এস আই মো. খালেকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

অপারেশন অফিসার এস আই মো. খালেকুজ্জামান জানান, হাইচ গাড়ি যোগে সুকৌশলে ইয়াবা ট্যাবলেট পাচার কালে কক্সবাজারের ঈদগাঁও থানাধীন ঈদগাঁও মেহেরঘোনা ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে মিজানুর রহমানকে গ্রেফতার করি। পরে তার কাছ থেকে ১১ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।

একই দিন (১৫ আগস্ট) কক্সবাজার থেকে ঢাকাগামী ‘সেন্টমার্টিন প্লাস’ নামের বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় কক্সবাজার সদর থানাধীন পৌর সভার ৮ নং ওয়ার্ডের কেয়াং পাড়ার মৃত অং সিং এর ছেলে মংমং সিং (৫৬) কে গ্রেফতার করা হয়।

১৩ আগস্ট ভোরে চন্দনাইশ থানার দোহাজারি পৌরসভার সিংগার শো রূমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস আটক করা হয়। উদ্ধার করা ইয়াবা গুলো মাইক্রোবাসের ভিতর মাঝখানের সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ছিল।

এ ব্যাপারে জড়িত মো. মেহেদী হাসান (২৪), আবু তালেব (৩২), আবদুর রশিদ (২৬), নুরুল আজিম (২৮) কে আটক করা হয়। তাদের সকলের বাড়ি কক্সবাজার জেলায়।

১২ আগস্ট রাত সাড়ে ১২ টায় পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া সড়কে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং আসামী ইসমাইলকে গ্রেফতার করা হয়। লক্ষীপুরের রামগঞ্জ থানার রামগঞ্জ সোনাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিমের পুত্র ইসমাইল হোসেন। সে সাদা ফিলটার কারের এসি প্যানেলের ভিতর সুকৌশলে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পরিবহনের সময় গ্রেফতার হন।

১০ আগস্ট চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের অফিসের সমানে অভিযান চালিয়ে ২ হাজার ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় ফাইসাল নুর ফয়সালকে (২৪)
ইয়াবা রাখার দায়ে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে।

৯ আগস্ট রাত সাড়ে ১২টার সময় চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের অফিসের সমানে অভিযান চালায় এস আই শ্রী অজয় চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ। এসময় ১ হাজার ২শ’ পঁচিশ পিস ইয়াবাসহ আসামি
রফিকুল ইসলাম (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার রফিকুলের বাড়ি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায়।

খখ/মো মি

আগে“আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে”-পররাষ্ট্রমন্ত্রী
পরে“সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতকে কোনও অনুরোধ করা হয়নি”-ওবায়দুল কাদের