আদালতের নতুন সময়সূচি

thai foods

খাসখবর আইন আদালত ডেস্কঃ আদালতের বিচারকার্য পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও দেশের সব নিম্ন আদালতের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।

thai foods

মঙ্গলবার (২৩ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর ফলে নতুন সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৫ আগস্ট থেকে আপিল বিভাগ আগের যথা নিয়মেই সকাল ৯টায় বিচারকার্য পরিচালনার জন্য বসবেন। হাইকোর্ট বিভাগে বিচারকার্য শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। চলবে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত।

দেশের সব নিম্ন আদালতে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিচারকাজ শুরু হবে, চলবে বিকাল পৌনে ৩টা পর্যন্ত।

এর আগে মঙ্গলবার বিকাল ৪টা থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়।

খখ/মো মি

আগে৬১টি জেলা পরিষদের ভোট ১৭ অক্টোবর
পরেজাতীয় নির্বাচনে সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত