করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৫৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ।

thai foods

শনিবার (২৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার সারাদেশে ১৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। আর ওই সময়ে ১ জনের মৃত্যু হয়।

এ পর্যন্ত দেশে ২০ লাখ ১১ হাজার ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২৯ হাজার ৩২৩ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগেচা শ্রমিকদের নতুন মজুরি ১৭০ টাকা নির্ধারণ
পরেটি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হলেন আফিফ হোসেন