আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য এখন ড. হাছান মাহমুদ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদকে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

thai foods

রবিবার (৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনের গঠনতন্ত্রের ২৮ (১) ধারা অনুযায়ী আওয়ামী লীগ-এর যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপিকে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনয়ন প্রদান করেছে।

খখ/মো মি

আগেকরোনায় ১জনের মৃত্যু, শনাক্ত ২৩০
পরে১২ সেপ্টেম্বর চট্টগ্রামের জঙ্গল সলিমপুর নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হবে সভা