করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৩১৩

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

thai foods

এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ৪০৭ জনে। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৩২৯ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬৬২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭১ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৬৫৫ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

খখ/মো মি

আগে“বাংলাদেশ-ভারত সম্পর্ক অনন্য উচ্চতায় উঠেছে”-নরেন্দ্র মোদি
পরেপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন, মনোনয়ন নিলেন ৫ নেতা