কোতোয়ালী থানা পুলিশের অভিযানঃ ২১৬টি মোবাইল সেট উদ্ধার, গ্রেফতার ১০

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ সিএমপির কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে চোরাই ও ছিনতাই হওয়া ২১৬টি মোবাইল সেট। এতে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

thai foods

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশনের ৭ নম্বর বাস কাউন্টারের সামনের ফুটপাতে চোরাই ও ছিনতাই হওয়া ২১৬টি মোবাইল সেটসহ ১০ জনকে গ্রেফতার করা ‘টিম কোতোয়ালি’।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল আওয়াল রানা (৩২), মো. জাবেদ (৩০), মো. ফরহাদ (২৭), মো. হানিফ (২৩), মো. কামরুল ইসলাম (৩৪), মো. আবু তাহের রুবেল (২৮), মো. বাপ্পী (২৫), মো. ইয়াছিন আলম (২৫), মো. উজ্জ্বল (২২), মো. মাসুদ (২০)।

জানা গেছে, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার সময় কোতোয়ালী থানার এস আই মোমিনুল হাসানের নেতৃত্বে ‘টিম কোতোয়ালি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মোবাইল সেট উদ্ধার এবং ছিনতাই ও চোরাই মোবাইল বেচাকেনা চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির জানান, পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭ নম্বর বাস কাউন্টারের সামনের ফুটপাতের ওপর চোরাই ও ছিনতাই হওয়া মোবাইল সেট বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়।

এ সময় ছিনতাই ও চোরাই মোবাইল বেচাকেনা চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নামি দামি বিভিন্ন ব্রান্ডের ২১৬টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

খখ/মো মি

আগেচট্টগ্রামের পটিয়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পরে“শহীদ পরিবারের পরবর্তী প্রজন্ম বাংলাদেশ-ভারতের মৈত্রীর সেতু হয়ে থাকবে”-শেখ হাসিনা