সিরাজগঞ্জে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্কঃ;সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোরা গ্রামের একটি মাঠে বজ্রপাতে ১০ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

thai foods

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে এই ঘটনা হয়। উল্লাপাড়া থানার ‍ওসি নজরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন-উপজেলার শিবপুর গ্রামের মোবারক (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার আলী (৬৩), শাহীন আলী (২১), জান্নাতি (১২) ও নদী (১০) এবং মাটিকোরা গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলাম (৪২) ও রিতু খাতুন (১৪)। আহতদের উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই কৃষক।

উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘তারা মাঠে ধানের চারা তুলছিল। এই সময় বৃষ্টি শুরু হলে সবাই শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

খখ/মো মি

আগেপিবিআই প্রধান বনজ কুমারসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বাবুল আক্তারের মামলার আবেদন
পরেদেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা