করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৭৮

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জন মারা গেছেন। একই সময়ে ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৮ দশমিক ৩৪ শতাংশ।

thai foods

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনায় একজন মারা যান। করোনা শনাক্ত হয় ৩৮৮ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৭ দশমিক ৪০ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩১ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগেব্রিটেনের নতুন রাজা হলেন চার্লস
পরে“প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ”-তথ্যমন্ত্রী