রাজা তৃতীয় চার্লসকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ যুক্তরাজ্য ও নর্থ আয়ারল্যান্ডের রাজা হিসেবে সিংহাসনে আরোহণ উপলক্ষে রাজা তৃতীয় চার্লসকে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

thai foods

চার্লসকে প্রেরিত নিজ স্বাক্ষরিত এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আস্থাবান যে আপনার দূরদর্শী রাজত্বের অধীনে যুক্তরাজ্যের জনগণ আপনার প্রিয় মাতা প্রয়াত মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারের ওপর ভিত্তি করে একটি সতত ও বিকাশমান ভবিষ্যৎ উপভোগ করতে থাকবে।’

চিঠিতে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও জোরদার করতে এবং কমনওয়েলথকে কাঙ্খিত পথে চালিত করতে চার্লসকে তার সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের নতুন রাজা, মহামান্য কুইন কনসোর্ট এবং রাজপরিবারের সদস্যদের স্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেন। যুক্তরাজ্যের বন্ধুপ্রতীম জনগণের প্রতি অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

খখ/মো মি

আগে“১৯৮১ সাল থেকে ছায়ার মতো নেত্রীর পাশে ছিলেন সাজেদা চৌধুরী”-তথ্যমন্ত্রী
পরে৬ নভেম্বর থেকে শুরু এইচএসসি পরীক্ষা