চট্টগ্রামের জোরারগঞ্জে কাভার্ডভ্যান-বাসের সংঘর্ষে ৪ জন নিহত

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ এলাকার সোনার পাহাড় পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাস জোনাকি পরিবহনের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশসহ আহত হয়েছেন ১০ জন।

thai foods

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনার পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীনের ছেলে সুমন (২৮) ও শেখ ফরিদ (৩০) এবং পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম।

আহতরা হলেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল মো. মোস্তফা (৪৫), আব্দুল আউয়াল (৫০) রফিক (২৫), আব্দুল আউয়াল (৫০), শেখ আহম্মদ (৪৫)।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আলমগীর হোসেন জানান, বাইপাসে সোনা পাহাড় ফিলিং স্টেশন থেকে বের হওয়ার পর একটি কাভার্ডভ্যান চট্টগ্রামগামী ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকটি সামনের জোনাকি পরিবহনের বাসে ধাক্কা লাগে। এমন সময় সেখানে দায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্যদের সঙ্গে দাঁড়ানো ছিলেন সিএনজি অটোরিকশা চালকরা। জোনাকি পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলে ৪ জন মারা যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এ সময় আহত হন পুলিশ কর্মকর্তা এএসআই মোস্তফা। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এসআই সাইফুল ইসলাম জানান, তিনটি পরিবহনই জব্দ করা হয়েছে।

খখ/ মো মি

আগে“সবাই নির্বাচনে অংশ গ্রহণ করুক, সেটাই আমরা চাই”-প্রধানমন্ত্রী
পরে১৬টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জামাত নেতা আনিস গ্রেফতার