“আগামী মাসে উদ্বোধন হবে কালনা মধুমতী সেতু”-ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী মাসের যেকোনও দিনে কালনা মধুমতী সেতুর উদ্বোধন করা হবে।

thai foods

তিনি বলেন, ‘সেতুর উদ্বোধনের দিনক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেই জানিয়ে দেবেন। ইতিমধ্যেই সেতু-সংক্রান্ত সব তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং তিনি সই করেছেন।’

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নড়াইল জেলার কালনা এলাকায় মধুমতী নদীর ওপর নির্মিত মধুমতী সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই সেতুর নামকরণ করা হয়েছে ‘মধুমতী সেতু’। ৬৯০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণে ব্যয় হয়েছে ৯৫৯ কোটি ৮৫ লাখ টাকা।’

মধুমতী সেতু হচ্ছে পদ্মার মিসিং লেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর সুবিধা পেতে হলে মধুমতী সেতু নির্মাণ করতেই হতো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক বলেন, ‘পানি ঘোলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বিএনপি।’ তিনি বলেন, ‘আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।’

নির্বাচনকালীন সরকার রুটিন দায়িত্ব পালন করবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনও সম্ভাবনা নেই। উচ্চ আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে।’

খখ/মো মি

আগেবিমানবন্দরে সাফজয়ী কৃষ্ণা রানী সরকারসহ মেয়েদের লাগেজ থেকে ডলার-টাকা চুরি
পরেশিল্পকলা পদক পাচ্ছেন ১৮ গুণীজন