করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৬২০

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে ৬২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ।

thai foods

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৪৭ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগেমার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশে বিপুল বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
পরেবিশ্ব শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের ওপর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী