চট্টগ্রামে সাফজয়ী ৫ নারী ফুটবলারকে সংবর্ধিত করলো দৈনিক আজাদী

"আপনাদের সীমাহীন সমর্থন আমাদের পথচলা দৃঢ় করবে"-ফুটবলার ঋতুপর্ণা চাকমা
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের প্রাচীনতম দৈনিক আজাদী সাফজয়ী ৫ জন নারী ফুটবলারকে সম্মানিত করলো। ২৮ সেপ্টেম্বর (বুধবার) দৈনিক আজাদী দক্ষিণ এশিয়া মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের (সাফ) অংশ নেওয়া বৃহত্তর চট্টগ্রামের পাঁচ ফুটবলারকে সংবর্ধিত করে।

thai foods

দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক বলেন, “আঁরার মাইয়া, আঁরার গর্ব এ অনুষ্ঠান দেখে অন্যরা উৎসাহিত হবে। দৈনিক আজাদী চট্টগ্রামের মুখপত্র। তাই দায়িত্ববোধ থেকেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন।”

বুধবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরীর জামাল খান চত্বরে দক্ষিণ এশিয়া মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে (সাফ) অংশ নেওয়া বৃহত্তর চট্টগ্রামের পাঁচ ফুটবলারের সংবর্ধনায় এ কথা বলেন তিনি।

সাফজয়ী ফুটবলার সংবর্ধিত ঋতুপর্ণা চাকমা বলেন, “অনেক খুশি লাগছে। বিশেষ করে ধন্যবাদ দৈনিক আজাদী কর্তৃপক্ষকে আমাদের সুন্দর করে রাজকীয় সংবর্ধনা দেওয়ার জন্য। বলার কোনো ভাষাই পাচ্ছি না। এ অনুষ্ঠানে এসে আমরা খুবই আনন্দিত। প্রিয় চট্টলা এখন যেমন আমাদের পাশে আছে, ভবিষ্যতেও যেন পাশে থাকে। এভাবে পাশে থেকে উৎসাহিত করবেন আমরা যেন বাংলাদেশকে আরও ভালো সাফল্য এনে দিতে পারি।”

‘আপনাদের সীমাহীন সমর্থন আমাদের পথচলা দৃঢ় করবে’ বলেন সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

‘আঁরার মাইয়া, আঁরার গর্ব’ শিরোনামে দৈনিক আজাদী আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ঋতুপর্ণা চাকমা সঙ্গে উপস্থিত ছিলেন রাঙামাটির রূপনা চাকমা, খাগড়াছড়ি জেলার মনিকা চাকমা এবং জমজ দুই বোন আনাই মগিনী ও আনুচিং মগিনী।

দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেকের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক লায়ন জেলা গভর্নর কামরুন মালেক, আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চিফ রিপোর্টার হাসান আকবর, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রমুখ।

অনুষ্ঠানে পাঁচ বীরকন্যার হাতে ১ লাখ টাকা করে চেক এবং একটি সুন্দর ডিনারসেট উপহার দেওয়া হয় আজাদীর পক্ষ থেকে। এ ছাড়া মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে তাদের আজীবন বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে সাফজয়ী নারী ফুটবলাররা রাঙামাটি পৌঁছলে সেখানেও তাদেরকে ফুলেল শুভেচছায় বরণ করা হয়।

খখ/মো মি

আগেচন্দনাইশ থানা পুলিশের অভিযানঃ ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৯২ হাজার পিস বিদেশি সিগারেট, ৬১ লিটার চোলাই মদ উদ্ধার
পরেকরোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৬৭৯