করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৬৭৯

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনাভাইরাসে ৬৭৯ জন আক্রান্ত হয়েছেন এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

thai foods

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২৯ হাজার ৩৬২ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগেচট্টগ্রামে সাফজয়ী ৫ নারী ফুটবলারকে সংবর্ধিত করলো দৈনিক আজাদী
পরে“বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভীত নয়”-ওবায়দুল কাদের