খাসখবর রাজনীতি ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আবারও করোনায় আক্রান্ত হয়েছেন।
এখবর নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মীর আকরাম উদ্দিন আহমদ।
তিনি জানান, রবিবার পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ত্রাণ ও অর্থসহায়তা বিতরণ শেষে ঢাকা ফিরে পরদিন দাফতরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন মন্ত্রী। চিকিৎসকের পরামর্শে করোনা টেস্ট করেন। মঙ্গলবারের রিপোর্টে দেখা যায় তিনি কোভিড পজিটিভ।
ড. হাছান আগেও দুবার করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথমবার বিএসএমএমইউতে ভর্তি ছিলেন। পরেরবার বাসাতেই ছিলেন। এবারও মিন্টো রোডের সরকারি বাসভবনে সেলফ আইসোলেশনে আছেন ড. হাছান মাহমুদ। করোনায় আক্রান্ত হলেও তিনি মোটামুটি সুস্থ আছেন। তথ্যমন্ত্রী
সকলের দোয়া চেয়েছেন।
খখ/মো মি


