থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে গুলি, শিশুসহ নিহত ৩৪

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে (শিশু দিবাযত্ন কেন্দ্র) সাবেক এক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে ২৩ শিশু রয়েছে।

thai foods

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের উত্তর-পূর্বে নং বুয়া লাম্পুতে হামলা চালান বন্দুকধারী।

নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্কও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। হামলাকারী সেন্টারে ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালায়। থাই মিডিয়াগুলো বলছে, এ ঘটনার পর বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, সে নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার উদ্দেশ্য কী ছিল জানা যায়নি।

জেলা কর্মকর্তা জিদাপা বুনসোম বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বন্দুকধারী যখন দুপুরের খাবারের সময় কেন্দ্রে ঢুকে তখন ৩০ জন শিশু ছিল।

পুলিশ বলছে, হামলাকারী সাবেক পুলিশ কর্মকর্তা পানায়া কামড়াব মাদক সংক্রান্ত ঘটনায় গত বছরে বরখাস্ত হন।

বুয়া লামফু প্রদেশের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩ শিশু রয়েছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা।

থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা বিরল। এর আগে, ২০২০ সালে এক সেনার গুলিতে ২১ জন নিহত হন।

খখ/মো মি

আগে“আন্ডার ফ্রিকোয়েন্সির কারণেই পূর্বাঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিপর্যয় সৃষ্টি হয়”-প্রতিমন্ত্রী নসরুল হামিদ
পরেমালয়েশিয়াকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ