চন্দনাইশে ৩ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ ৩ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে (স্বামী-স্ত্রী) আটক করেছে। গ্রেপ্তার এই দম্পতি পেশাদার ইয়াবা কারবারি।

thai foods

এবিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, পেশাদার ইয়াবা কারবারি এই দম্পতি বিশেষ কায়দায় হটপটে করে ইয়াবা পাচার করছিল।

পুলিশ জানায়, ১৪ অক্টোবর রাত আড়াই টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার উত্তর গাছবাড়িয়া সড়কে অভিযান চালায় চন্দনাইশ থানার অপারেশন অফিসার মো.খালেকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ। এসময় অভিযানে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের যাত্রী দম্পতির (স্বামী-স্ত্রী) হেফাজত হতে বিশেষ কায়দায় হটপটে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

গ্রেপ্তার ইয়াবা কারবারি স্বামী মো. কামাল উদ্দিন(৫২) ও স্ত্রী হামিদা বেগমের (৪২) বাড়ি কক্সবাজার জেলার রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোলালিজম হরিতলায়।

আসামিদ্বয়ের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালত প্রেরণ করা হয়।

এছাড়াও অপর এক অভিযানে মো. শফিউল আলম ও আব্বাস উদ্দীন প্রকাশ মনা নামে দুইজন জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করা হয়।

খখ/মো মি

আগেকরোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৬
পরেটি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেলো সৌম্য সরকার ও শরীফুল ইসলাম