খাসখবর ডট নিউজ’র সম্পাদক,সিনিয়র সাংবাদিক মোহন মিন্টু’র পিতৃবিয়োগ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ জাতীয় নিউজ পোর্টাল খাসখবর ডট নিউজ’র সম্পাদক, দৈনিক আজকের চট্টগ্রাম’র সহকারী সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোহন মিন্টু’র পিতা অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা বাবু মনমোহন দে আর নেই।

thai foods

গত ১৯ অক্টোবর তিনি বাঁশখালীর সেখেরখীলস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ সন্তান ও ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

১৯ অক্টোবর রাতে অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা বাবু মনমোহন দে’কে নিজ বাড়ির আঙ্গিনায় সমাহিত করা হয়।

বাবু মনমোহন দে দীর্ঘ ৩৩ বছর বনবিভাগের চাকরি শেষ করে ১৯৮৮ সালে
অবসর গ্রহণ করেন।

খখ/মো মি

আগেডেঙ্গুতে ১০ মাসে ১০০ জনের মৃত্যু
পরেডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৯৬