চন্দনাইশ থানায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ আড়ম্বরপূর্ণ পরিবেশে কমিউনিটি পুলিশিং ডে পালন করেছে।

thai foods

গত ২৯ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চন্দনাইশ থানা আয়োজন করে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি পৌর সভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

চন্দনাইশ পৌরসভাস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন
চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাছিমা আক্রান্ত।

আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ থানা কমিউনিটি পুলিশিং সভাপতি ও সেক্রেটারি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং এর সদস্য, ঈমাম, পুরোহিত, শিক্ষক, ব্যবসায়ী,
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, স্কুল কলেজের ছাত্র-ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খখ/মো মি

আগেআওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর
পরেকরোনায় মৃত্যু ১, শনাক্ত ৬৯