হত্যাচেষ্টার মামলায় সাক্ষ্য দিলেন সজীব ওয়াজেদ জয়

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ অপহরণের মাধ্যমে হত্যাচেষ্টা ষড়যন্ত্রের সাংবাদিক শফিক রেহমানসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

thai foods

রোববার (১৩ নভেম্বর) দুপুর ৩টা ২০ মিনিটে সিএমএম আদালতে পৌঁছান তিনি।

বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে এ মামলায় সাক্ষ্য
দেন সজীব ওয়াজেদ জয়। এ মামলায় বিচার শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৫ জন সাক্ষীর মধ্যে ৯ জন সাক্ষ্য দিয়েছেন।

এদিকে জয় আদালতে উপস্থিত হলে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এসময় সংশ্লিষ্ট মামলা ও রাষ্ট্রপক্ষ ছাড়া অন্য আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের ওই এজলাস থেকে বের করে দেওয়া হয়।

এ মামলায় অপর আসামিরা হলেন- দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য এবং দেশের বিভিন্ন এলাকার কিছু লোক একত্রিত হয়ে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। এ ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন।

খখ/মো মি

আগেড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের
পরেচলতি বছর ডেঙ্গুতে ২০২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৮৯