পতেঙ্গা থানার ওসি জায়েদ নূরের সাথে আবাসিক হোটেল মালিক সমিতির মতবিনিময়

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ সিএমপির পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরের সাথে আবাসিক হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

thai foods

গত ১৩ নভেম্বর সন্ধ্যায় পতেঙ্গা থানার ওসির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পতেঙ্গা আবাসিক হোটেল মালিকদের বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনিসুর রহমান, অপারেশন অফিসার এসআই মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পতেঙ্গা আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি ও বিএসএল আবাসিকের মালিক মোঃ হুমায়ুন কবির, পিএফসি আবাসিকের মালিক মো. হানিফ, সী কিং এর মালিক মোঃ হেলাল উদ্দিন, হোটেল ডায়মন্ডের মালিক মোহাম্মদ শামীম, হোটেল বীচ পয়েন্ট রিসোর্ট এর মালিক মোঃ শামীমসহ পতেঙ্গার বিভিন্ন হোটেলের মালিক গণ।

মতবিনিময় সভায় ওসি জায়েদ নূর
পতেঙ্গা এলাকার আবাসিক হোটেলে মাদক, নারী ও জুয়াসহ কোন অসামাজিক কার্যকলাপ না করার নির্দেশনা দেন।

হোটেলে আগত অতিথিরা যাতে কোন ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে বিষয়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রাখার ব্যাপারে একমত পোষণ করেন।

এছাড়াও হোটেলের রেজিস্টারের স্বচ্ছতা রাখার জন্য উপস্থিত সকলেই সম্মতি প্রদান করেন।

নিরাপত্তা নিয়ে কোন ধরনের সংশয় দেখা দিলে সঙ্গে সঙ্গে থানা পুলিশের সহযোগিতা নেয়ার বিষয়ে সকলে সম্মত হন।

প্রতিটি হোটেলে সিসিটিভি ক্যামেরা সংযোজন করার জন্য হোটেল মালিকদের অনুরোধ করা হয়।

হোটেলে আগত অতিথিদের বিস্তারিত তথ্যাদি- ফোন নম্বর, এনআইডি নম্বর হোটেল রেজিস্টারে লিপিবদ্ধ করে তথ্যাদির ছায়ালিপি প্রতিদিন ২০ ঘটিকার মধ্যে থানায় প্রেরণ করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বোপরি হোটেল মালিকদেরকে যেকোনভাবে প্রয়োজনে থানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার পরামর্শ দেয়া হয়।

খখ/মো মি

আগেপাকিস্তানকে হারিয়ে ১৯৯২ সালের প্রতিশোধ নিলো ইংল্যান্ড
পরে“শুধু মুক্তিযুদ্ধ নয়, বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে বিকশিত করার জন্য ফজলুল হকের যে ত্যাগ-শ্রম এবং সাধনা তা অতুলনীয়”-মেয়র রেজাউল করিম চৌধুরী