প্রখ্যাত শিশুসাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী ইমাম আর নেই

thai foods

খাসখবর সাহিত্য সংস্কৃতি ডেস্কঃ প্রখ্যাত শিশুসাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী ইমাম আর নেই। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

thai foods

আলী ইমামের ছেলে ডা. তানভীর ইমাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃদু স্ট্রোক, শরীরের নানা জটিলতা ও শ্বাসযন্ত্রে সমস্যার সঙ্গে নিউমোনিয়া এবং নিম্ন-রক্তচাপে ভুগছিলেন আলী ইমাম। ১০ দিন আগে তাকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৫০ সালে ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন শিশুসাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী ইমাম। প্রায় ৬ শতাধিক বই লিখেছেন তিনি। বাংলাদেশ টেলিভিশন (২০০৪-২০০৬) ও অধুনালুপ্ত চ্যানেল ওয়ানের (২০০৭-২০০৮) মহাব্যবস্থাপক ছিলেন।পরে তিনি একাধিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

খখ/মো মি

আগে“জঙ্গিগোষ্ঠীর আস্ফালন আর বিএনপির নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা একসূত্রে গাঁথা”-ড. হাছান মাহমুদ
পরে“ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী”-পররাষ্ট্রমন্ত্রী