“পাগল আর শিশু ছাড়া কেউ তত্ত্বাবধায়ক সরকার বুঝে না”-ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই। পাগল আর শিশু ছাড়া কেউ তত্ত্বাবধায়ক সরকার বুঝে না।

thai foods

তিনি বলেন, অনেক ছাড় দিয়েছি, এবার আর ছেড়ে দেবো না। এরা ক্ষমতা ফিরে পেতে পাগল হয়ে গেছে। এ পাগলদের ঠাণ্ডা করতে হবে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিদিন চারটি করে বিশ্বকাপ খেলা হয়েছে। লোডশেডিং হয়েছে খেলার সময়। বিএনপি আমলে বিদ্যুৎ অফিসে ভাঙচুর হতো। খাম্বা আর খাম্বা বিদ্যুৎ দেয়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এখনও আমদানি করার জন্য পাঁচ মাসের রিজার্ভ শেখ হাসিনার আছে। রপ্তানি আয় বাড়ছে। শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালীন আমরা ঘুরে দাঁড়িয়েছি। বর্তমানে বিশ্ব সংকটেও আমরা ঘুরে দাঁড়াবো।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চলনায় সমাবেশে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ।

খখ/মো মি

আগে“ডিজিটাল বাংলাদেশকে একটি ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তর করতে প্রস্তুত”-প্রধানমন্ত্রী
পরেডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ২২০