২০ দলীয় জোটের ১২টি শরিকদল মিলে নতুন রাজনৈতিক জোট

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ অধুনা বিলুপ্ত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকদল মিলে নতুন রাজনৈতিক জোট গঠন করেছে।

thai foods

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোটটির আত্মপ্রকাশ করে।

জোটের শরিক দলগুলো হচ্ছে-জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ এলডিপি, জাতীয় গণতান্ত্রিক দল (জাগপা), এনডিপি, মুসলিম লীগ (বিএমএল), জমিয়াতে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামিক পার্টি ও বাংলাদেশ সাম্যবাদী দল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘আমরা সরকারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথে সিদ্ধান্ত নিয়েছি। আমরা ‘১২ দল’ নামে পরিচিত থাকব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অর্থনৈতিক মুক্তিই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘বিএনপির বিভাগীয় সমাবেশগুলো প্রমাণ করেছে- দেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। সৃষ্টি হয়েছে ব্যাপক গণজাগরণ। সরকারের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তাই হামলা-মামলা গ্রেফতারের মাধ্যমে তারা আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করছে।’

ইরান বলেন, ‘আমরা ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগের সমাবেশে বিএনপি ঘোষিত দশ দফা কর্মসূচি ও ১৯ ডিসেম্বর বিএনপি ঘোষিত ২৭ দফা সংস্কার প্রস্তাবকে জাতীয় মুক্তির সনদ বিবেচনা করে একাত্মতা ঘোষণা করছি। মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, ভোটাধিকার, সার্বিক মুক্তির লক্ষ্যে বিএনপি ঘোষিত আন্দোলনে অংশগ্রহণ করার অঙ্গীকার ঘোষণা করছি।’

তিনি বলেন, ‘আমরা বিনা ভোটে নির্বাচিত অবৈধ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন আদায়ের দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সক্রিয় থাকব।’

সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির শাহদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের এহসানুল হুদাসহ ১২ দলীয় জোটের শরিক দলের নেতারা।

খখ/মো মি

আগে“সম্মেলনে যে কমিটি হবে এখানে তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম”-ওবায়দুল কাদের
পরে“২০০৮ সালে বিএনপি-জামায়াত জোট পেয়েছিল মাত্র ৩০টি আসন”-প্রধানমন্ত্রী