চন্দনাইশ থানা পুলিশের অভিযানঃ সাজা পরোয়ানাভূক্তসহ ৭ জন আসামি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সিআর সাজা পরোয়ানাভূক্ত, সিআর, জি আর পরোয়ানাভূক্ত ও নিয়মিত মামলার ৭ জন আসামিকে গ্রেফতার করেছে।

thai foods

এ বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাজা পরোয়ানাভূক্তসহ ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ ডিসেম্বর চন্দনাইশ থানা পুলিশের পৃথক অভিযানে ১টি সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামি মোহাম্মদ আনোয়ার হোসেন (আবছার), (পিতা- মোহাম্মদ মমতাজ মিয়া, সাং- পাঠানদন্ডি,) ৩টি সিআর পরোয়ানাভূক্ত আসামী যথাক্রমে মোঃ মজিবুল হক, (পিতা-মৃত আব্দুল নবী, সাং-পশ্চিম এলাহাবাদ,) দিলুআরা বেগম, (স্বামী-সিরাজুল ইসলাম, সাং-দোহাজারী,) মোঃ আদর হোসেনকে (পিতা-ফরিদ মিয়া, সাং- পূর্ব কেশুয়া, সর্ব থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামদের) গ্রেফতার করা হয়।

গত ২৮ ডিসেম্বর চন্দনাইশ থানা পুলিশের অভিযানে জিআর পরোয়ানাভূক্ত আসামী জাফর হোসেন, জালাল উদ্দীন ফেরদৌস এবং ফৌঃ কাঃ ১৫১ ধারায় মোঃ আলমগীরকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখিত আসামিদের যথাযথ আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

খখ/মো মি

আগেসদরঘাট থানায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার
পরেমেধাবী ছাত্রী মুনমুনের উচ্চশিক্ষা গ্রহণে পাশে দাঁড়ালেন চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন