“আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম”-পরীমণি

ভেঙে গেলো পরীমণি-রাজের সংসার!
thai foods

খাসখবর বিনোদন ডেস্কঃ ঢালিউডের আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সংসার কী ভেঙে গেলো? কিছুদিন আগেই তাদের সম্পর্ক ফাটলের আভাস পাওয়া গিয়েছিলো। শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারো সেই আভাস দিলেন পরী।

thai foods

তিনি লিখেছেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

পরীমণির সেই স্ট্যাটাস অল্প সময়েই ভাইরাল। অনেকে সেখানে কমেন্ট করছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি ভেঙে গেলো পরীমণি-রাজের সংসার?

পরীমণি তার ফেসবুক প্রোফাইলে এই ঘোষণার আগে সবাইকে বছরের শেষ দিনের শুভেচ্ছা জানান। জানান- হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! এরপরই রাজকে নিজের জীবন থেকে ছুটি দেওয়ার ঘোষণাটি দেন।
শেষে বলেন, ‘জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।’

ব্যাস, মুহূর্তেই খবরটি দাবানল হয়ে ছড়িয়ে পড়লো সোশ্যাল হ্যান্ডেল হয়ে ঢালিউডের ঘরে ঘরে।

এ বিষয়ে একাধিক মাধ্যমে পরিমণির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এর আগেও রাজকে ঘিরে একাধিক নেতিবাচক পোস্ট দিয়েছেন পরীমণি। পরে সেটি ঠিকও হয়ে গেছে। বিপরীতে রাজ ছিলেন বরাবরই নীরব। তবে বছরের শেষ দিনে পরীমণি যেভাবে ‘ছুটি’র ঘোষণা দিলেন রাজকে, সেটি আদৌ কতোটা বাস্তবে ঘটে, দেখার বিষয়।

এর আগে গত নভেম্বরের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী রাজ, নায়িকা মিম ও পরিচালক রাফির নাম উল্লেখ করে একটি বিস্ফোরক পোস্ট দেন। যা সিনেপাড়ায় রীতিমতো আলোচনার-সমালোচনার ঝড় তোলে।

পরীমনি তার স্ট্যাটাসে স্বামী শরীফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের ঘনিষ্ঠতার দিকে ইঙ্গিত করেন।পরে মিম অভিযোগ অস্বীকার করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

সেদিন নিজের ফেসবুকে মিম জানান, প্রমাণ ছাড়া কোনো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তাকে নিয়ে করা হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।

এর পরদিন আবারও স্ট্যাটাস দেন পরীমনি। যেখানে রাজ-মিমের ‘মাখামাখি’ পরীর সংসারের জন্য কাল হচ্ছে বলে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে পরীমণি বলেন, ‘আসেন তা হলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বলল— আমি জেলাসি করলাম তোমার সঙ্গে! এটা ১০ জন আননোন লোকে বলতেই পারে; কিন্তু তুমি কি করে এটি বলো? যেখানে পরাণ রিলিজের পর সবখানে আমি বলে আসছি— রাজের সঙ্গে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে। এটি তোমরাও চাও।’

তিনি বলেন, ‘তোমার মাও সেদিন আমাদের লিভিংরুমে আমার সঙ্গে এ নিয়ে কত কথা বললেন। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২-এর জন্য তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম— রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’

মিমকে উদ্দেশ করে পরীমণি বলেন, ‘কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ— সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হলো রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই— এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোনালাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’

প্রসংগত, ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। চলতি বছরের ১০ জানুয়ারি এ খবর প্রকাশ্যে আনেন তারা৷ সেসময় পরী জানান, তাদের ঘরে সন্তান আসছে। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে দুজনের পরিচয় ও প্রেম; তারপর হুট করেই বিয়ে। বিয়ে ও সন্তান জন্মের পর বেশ ভালোই যাচ্ছিল তাদের নতুন জীবন। রাজ-পরীর দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি বেশ প্রশংসা কুড়ায়। তবে বছর না ঘুরতেই বছরের শেষ দিন সম্পর্ক ছিন্নের ইঙ্গিত তিলে পরীমনি।

মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে সর্বশেষ ছবি হিসেবে পরীমণি শুটিং করেছেন অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার।

খখ/মো মি

আগেআওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
পরেবিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী