“বিএনপি দেশে একটা অস্থিরতা তৈরি করতে চায়”-তথ্যমন্ত্রী

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সাম্প্রতিক সময়ের কর্মসূচিই প্রমাণ করে যে, তারা দেশে একটা অস্থিরতা তৈরি করতে চায়। তারা ১০ ডিসেম্বরকে ঘিরেও আগুনসন্ত্রাস চালিয়েছে।

thai foods

তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি তারা আবার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সেখানেও অস্থিরতা তৈরির চেষ্টা তারা চালাবে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেই সঙ্গে সতর্কবাণী উচ্চারণ করে মন্ত্রী বলেন,‘আমরা ডিসেম্বরের ১০ তারিখ যেমন সতর্ক পাহারায় ছিলাম এবং গত ৩০ তারিখ তারা ঢাকায় গণমিছিল ডেকেছিল, সে দিনও আমরা সতর্ক পাহারায় ছিলাম। ভবিষ্যতেও তারা এই কর্মসূচির নামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা উচিত জবাব দেবো।

সম্প্রচারমন্ত্রী বলেন, অবশ্যই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার ক্ষেত্রে কোনো বাধা নেই। সরকার সেই ক্ষেত্রে সহযোগিতা করছে এবং করবে। কিন্তু তারা রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা করার অপচেষ্টা চালালে জনগণ প্রতিহত করবে, জনগণের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা থাকবে।

‘বিএনপি সরকারের বিদায় চায়’ এ প্রশ্নে ড. হাছান বলেন, বিএনপি সাড়ে ১৩ বছর ধরেই সরকারের বিদায় চাচ্ছে। বিডিআর বিদ্রোহ, সেখানে তো তাদের ইন্ধন ছিলো। তখন থেকেই তারা সরকারের বিদায় চাচ্ছে। সরকারকে বিদায় দিতে হলে নির্বাচনে আসতে হবে। তাদের জনপ্রিয়তা যাচাই করতে হবে। অন্য কোনো পথে সরকারের বিদায় দেওয়া তো সম্ভব নয়। এটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু তারা সেটিতে বিশ্বাস করে না। তারা পানি ঘোলা করে মাছ শিকার করতে চায়। সে সুযোগ তারা পাবে না।

তথ্যমন্ত্রীর সঙ্গে অভিনয় শিল্পী সংঘের মতবিনিময়ঃ

এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশের টেলিভিশন নাট্যশিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সাথে মতবিনিময় করেন। মন্ত্রণালয়ের সভাকক্ষে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, সাংগঠনিক সম্পাদক সাজু খাদেম, নির্বাহী সদস্য মাজনুন মিজান, সদস্য হৃদি হক, সংগীতা চৌধুরী ও আইনুন নাহার বৈঠকে অংশ নেন।

খখ/মো মি

আগেফিট থাকতে চান? বেশি বেশি হাঁটুন
পরে“জনগণই সকল ক্ষমতার উৎস, সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে জনস্বার্থকে”-রাষ্ট্রপতি