এএসপি হলেন চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান

পুলিশের এএসপি পদে পদোন্নতি পেয়েছেন ২৫ ইন্সপেক্টর
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুর রহমানসহ পুলিশের ২৫ জন পুলিশ ইন্সপেক্টর সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন।

thai foods

মঙ্গলবার (১০ জানুয়ারি) সরকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত কর্মকর্তাগণকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের চাকরি পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।’

পরিদর্শকগণ (পুলিশ ইন্সপেক্টর)
হলেন আব্দুর রাজ্জাক মোল্লা, সরওয়ার হোসেন, সুব্রত ব্যানার্জি, আবুল বাসার, রফিকুল ইসলাম, মোশাররফ হোসেন, রবিউল হাসান সরকার, শামসুল আলম খান, রবিউল হোসেন, রাশেদুল ইসলাম বিশ্বাস, ওহিদুজ্জামান মোল্লা, দাদন ফকির, মনিরুজ্জামান, শাহজাহান আলী, গোলাম মোর্শেদ তালুকদার, মতিয়ার রহমান মিঞা, অংশু কুমার দেব, এসএম মাহবুবুল আলম, মামুন আল রশিদ, গণেশ গোপাল বিশ্বাস, জলিল আহামেদ, জোবাইরুল হক, গোলাম মোহাম্মদ ও মতিউর রহমান।

কুমিল্লা চৌদ্দগ্রামের কৃতি সন্তান মো. মঈনুর রহমান ৯২ ব্যাচের আউটসাইড ক্যাডার হিসেবে পুলিশে যোগদান করেন। ট্রেনিংয়ে বেস্ট ক্যাডার হিসেবে রাষ্ট্রপতি স্বর্ণপদক অর্জন করেন। চাকুরি জীবনে মঈনুর রহমান ৩ বার পুলিশের আইজি ব্যাজ অর্জন করেন। জাতিসংঘ মিশনে দুইবার শান্তি রক্ষায় বেস্ট ব্যাজ অর্জন করেন।

মো. মঈনুর রহমান ইতিপূর্বে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর, নারায়ণগঞ্জের রুপগঞ্জ, ফেনীর দাগনভূঞা, নোয়াখালীর হাতিয়া ও সিএমপির পাহাড়তলী থানায় সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

বর্তমানে সিএমপির চান্দগাঁও থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

খখ/মো মি

আগে“বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়েই স্বাধীনতা পূর্ণতা পায়”-প্রধানমন্ত্রী
পরেগাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মাহমুদ হাসান