গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মাহমুদ হাসান

thai foods

খাসখবর নির্বাচন ডেস্কঃ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ আসনের আসনের উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান।

thai foods

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার (১০ জানুয়ারি) শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। একাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হওয়ায় উপনির্বাচন হয়।

শপথ অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি, উম্মে কুলসুম স্মৃতি ও ইঞ্জিনিয়ার এনামুল হক উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে মাহমুদ হাসান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

খখ/মো মি

আগেএএসপি হলেন চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান
পরে“স্মার্ট বাংলাদেশ গড়াই হবে জাতির পিতার রক্তের ঋণ শোধ করা”-সংসদে প্রধানমন্ত্রী