চন্দনাইশে ১০০ লিটার চোলাইমদসহ দুই যুবক গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ ১০০ লিটার চোলাইমদসহ দুই যুবককে গ্রেফতার করেছে।

thai foods

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আনোয়ার হোসেন বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে থানারনবিশেষ টিম ১০০ লিটার চোলাইমদসহ দুই যুবককে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ১১ জানুয়ারি বিকেল সোয়া ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানাধীন বরমা ইউনিয়নের ধামাইরহাট বাজার সংলগ্ন বরমা কলেজের সামনে অভিযান চালায় পুলিশ। এসময় উক্ত স্থান থেকে ১০০ (একশত) লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ পিন্টু ও রায়হান নামের এই দুই যুবককে গ্রেফতার করা হয়। পরে এই দুই যুবকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধার হওয়া ১০০ (একশত) লিটার দেশীয় তৈরী চোলাইমদ, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

আসামীরা হলেন পিন্টু রুদ্র (২৪) , পিতা-বাদল রুদ্র, মাতা-শিল্পী রুদ্র, সাং-বাজালিয়া, কুমার পাড়া, দূর্গা বাড়ী, ২নং ওয়ার্ড, বাজালিয়া ইউনিয়ন। মো: রায়হান (২২), পিতা-মৃত নুরুল হক,
সাং-মনেয়াবাদ, ৯নং ওয়ার্ড, নুরুল হক এর বাড়ী, পুরানগড় ইউনিয়ন, উভয় থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।

খখ/মো মি

আগে“আবার ক্ষমতায় এলে ২০৪১ সালের মধ্যে হবে ‘স্মার্ট বাংলাদেশ’-সংসদে প্রধানমন্ত্রী
পরে“রাষ্ট্রপতি পদে যাওয়ার যোগ্যতা আমার নেই”-ওবায়দুল কাদের