খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ সিএমপির সদরঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক ও জুয়া খেলায় জড়িত ৬ জন আসামিকে গ্রেফতার করেছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক ও জুয়া খেলায় জড়িত ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন মাদারবাড়ী রেল লাইনের পূর্ব পাশে বালুর মাঠ মোহাম্মদ বক্স রিক্সার গ্যারেজের সামনে কাঁচা রাস্তার উপর হতে আসামী সাইফুল প্রকাশ শুক্কুর (২৫), মোঃ ইমন হোসেন (২২) কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা সহ হাতে নাতে আটক করেন। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সদরঘাট থানায় অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
সাইফুল ওরফে শুক্কুর(২৫), ফেনীর দাগনভূইয়া থানা এলাকার মোঃ নুরনবী কন্ট্রাকটরের ছেলে। মোঃ ইমন হোসেন (২২), কুমিল্লার তিতাস থানা এলাকার মোঃ সফর আলীর ছেলে। উভয়ের বর্তমান ঠিকানা সদরঘাট থানা এলাকায়।
গত ১০ জানুয়ারি সদরঘাট থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী ২নং গলি, গণকল্যান ক্লাব জনৈক জানুর টিনশেড ঘরে জায়গায় হতে মোঃ মর্তুজা আলী (৪৫), মোঃ রোকন (৪৫), আল আমিন (৪২), মোঃ মোকলেসুর রহমান (৪২)কে গ্রেফতার করা হয়। আসামিরা উক্ত স্থানে জুয়া খেলার জন্য সমবেত হয়েছিল।
এসময় তাদের কাছ হতে জুয়া খেলায় ব্যবহৃত ০৪ বান্ডিল তাস ও নগদ ৩১৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযান গুলোর নেতৃত্বে ছিলেন সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ রুহুল আমীন ও
পশ্চিম মাদারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ
এসআই রনি তালুকদার।
উল্লেখিত আসামিদের যথাযথ আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।



