চন্দনাইশে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে।

thai foods

গ্রেপ্তার হওয়া ইয়াবা কারবারিদের নাম
রেজাউল করিম (১৮), পিতা-আব্দুল করিম, সাং-দক্ষিণ নয়াপাড়া, সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

এবিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি ইয়াবা কারবারি। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে টিম চন্দনাইশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি সোয়া ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে
চন্দনাইশ পৌরসভার গাছবাড়ীয়া সড়কে কক্সবাজার থেকে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহি ঈগল মিনি বাসে (যার চট্ট মেট্রো-জ-১১-১৬৮৭) অভিযান চালায়। এসময় বাসের যাত্রী-রেজাউল করিম (১৮) এর পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়।

উদ্ধার হওয়া এক হাজার (১০০০) পিস ইয়াবা ট্য্যবলেটের ওজন ১০০ (একশত) গ্রাম, যার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা।

গত ১২ জানুয়ারি পৃথকভাবে অভিযান চালিয়ে জিআর সাজা পরোয়ানাভূক্ত ও জিআর পরোয়ানা আসামী আব্দুল, জালাল উদ্দীন প্রকাশ মিজানকে গ্রেফতার করা হয়।

আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

খখ/মো মি

আগেসদরঘাট থানা পুলিশের অভিযানঃ মাদকসহ ৬ জন আসামি গ্রেফতার
পরেচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের, আহত ১