খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ জন জিআর পরোয়ানাভূক্ত আসামিসহ ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে ৪ জন ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় আসামী রয়েছে।
এবিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, আজ রোববার (২১ জানুয়ারি) চন্দনাইশ থানা পুলিশ থানা এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভূক্ত আসামী ছলমত খান, রহমত উল্লাহ এবং ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় আসামী মোঃ সালাউদ্দিন (২৬), তারেকুর রহমান (২৫), সাইফুদ্দিন রানা (২৭), জান্নাতুল ফেরদৌস (২০)কে গ্রেফতর করে।
গ্রেফতর আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।
খখ/মো মি


