খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ২টি অটো রিক্সা, ব্যাটারীসহ মালামাল।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি মো আনোয়ার হোসেন। তিনি বলেন, থানা পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে চুরি হওয়া ২টি অটো রিক্সা, ব্যাটারী ও মালামাল উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে চোর চক্রের ৩ সদস্যকে।
পুলিশ জানায়, সোমবার (২৩ জানুয়ারি)
থানা এলাকায় অভিযান চালিয়ে চন্দনাইশ থানার মামলা নং-১৫, তারিখ-২২/০১/২০২৩খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী মোঃ মিজানুর রহমান প্রঃ মিজান (৩০), মোঃ ফাহিম (২১), মোঃ রাজু (২০) কে চোরাই যাওয়া অটোরিক্সা, ব্যাটারীসহ গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীরা অটো রিক্সা চুরি করে পার্টস খুলে আলাদা ভাবে বিক্রয় করে।
ধৃত আসাীদেরকে যথাযথ আইনী প্রক্ৰিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
খখ/মো মি


